নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে।
সে অনুযায়ী আগামী ২৮ মে (বুধবার) দেশে ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
এদিকে সৌদি আরবসহ কয়েকটি মুসলিম দেশে ঈদের তারিখ কিছুটা ভিন্ন হয়েছে। সৌদি আরবে ঈদুল আজহা উদ্যাপিত হবে ২৭ মে, আর ২৬ মে আরাফাত দিবস পালিত হবে।


