চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা শুরু

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই বাংলাদেশে রোজা শুরু হবে আর আজ বুধবার এশার নামাজের পর তারাবিহ অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ (বুধবার) রাতেই শুরু হচ্ছে তারাবিহ। এরপর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

দেশের কোথাও কোথাও অবশ্য সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ (বুধবার) থেকেই রোজা রাখছেন মুসলমানরা।

পূর্ববর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅমর একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি