চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ চলছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের সংঘর্ষে ক্যাম্পাস সংলগ্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

সংঘর্ষে তিনজন শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলেছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হয়েছেন। পাশাপাশি খবরের কাগজের প্রতিনিধি আরাফকে সাংবাদিক পরিচয় জানানোর পরও আঘাত করা হয়।

চারুকলা ইন্সটিটিউট শিক্ষার্থী মো. লিখন রাজ বলেন, গতকাল রাতে আমাদের ওপর হামলা করা হয়। আর আজকে দুপুরে ১২টার দিকে সমঝোতা করতে গেলে ওরা আবার আমাদের ওপর হামলা চালায়। এতে অনেকে আহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যা সাড়ে ৭টায়
পরবর্তী নিবন্ধহাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ