গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (জিফা) ২০২৫-এ ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৫’ অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ১১ সেপ্টেম্বর ২০২৫ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফোর সিজনস হোটেলে আয়োজিত গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স সামিটে এ পুরস্কার প্রদান করা হয়। মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ ওয়াহিদ হাসানের নিকট থেকে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এ পুরস্কার গ্রহণ করেন। এসময় ক্যামব্রিজ ইনস্টিটিউট অফ ইসলামিক ফাইন্যান্স-এর মহাপরিচালক প্রফেসর ড. হুমায়ুন দার উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম এ সামিটের উদ্বোধন করেন এবং মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদিসহ আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের র্ঊধ্বতন নির্বাহী, র্কমর্কতা এবং বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জিফা অ্যাওয়ার্ড বিশ্বের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স পরিমন্ডলে বিশেষ মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে স্বীকৃত। প্রতিবছর সারা বিশ্ব হতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ পুরস্কার প্রদান করা হয়।

Sent 3m ago

Enter

Write to MD Taiabur Rahman

পূর্ববর্তী নিবন্ধসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ওয়ার্ড চালুর নির্দেশ
পরবর্তী নিবন্ধআয়োজিত ২৫ দিনব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স ফর অফিসাসর্’ (ব্যাচ ১১/২৫) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন