দেলোয়ার হোসেন, মুবসুদপুর গোপালগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ গোপালগঞ্জ- ১(মুকসুদপুর ও কাশিয়ানী) নির্বাচনী
এলাকার স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম শিমুল এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী ১১টায় ফরিদ মিয়া কমপ্লেক্সের এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের প্রধান নির্বাচনী
এজেন্ট ও তার ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে
বলেন,সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক।আপনারা বস্তু নিষ্ঠু সংবাদ পরিবেশন করবেন।
অসৎমূলক সংবাদ কখনো পরিবেশন করবেন না।
তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য
ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। উল্লেখ্য,স্বতন্ত্র প্রার্থী আশরাফ আলম শিমুল কারাবন্দি
থাকা অবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।


