গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল 

জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ১২টার দিকে জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে চলমান কারফিউ শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে।

এর আগে, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিনভর হামলা-সহিংসতায় কয়েকজনের মৃত্যু হয়। পরে ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে পুলিশের প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণে নিহত ৩
পরবর্তী নিবন্ধসমাবেশে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের