খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেছে এসএসএফ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে তারা নিজেদের দায়িত্বপালন শুরু করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর থেকে ভিআইপি ব্যক্তির বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে এসে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্ব পালন শুরু করেছেন।

এর আগে ১ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়। ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২(ক)-এর অধীনে এখন থেকে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা এসএসএফের বিশেষ নিরাপত্তা সুবিধার আওতায় থাকবেন।

বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তিনি সেখানে সিসিইউতে দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫
পরবর্তী নিবন্ধআয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের