কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-এর নেতৃত্বে ২১ ফেব্রুয়ারি,শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ ও সকলস্তরের কর্মকর্তা/কর্মচারী। দিনের শুরুতে প্রধান কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ এর কর্মসূচি শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল
পরবর্তী নিবন্ধসোনার দাম ভরিতে বাড়লো ৩ হাজার ২৬৬ টাকা