কঠোর নিরাপত্তায় পালিত হবে শারদীয় দুর্গোৎসব: সহকারী পুলিশ সুপার

মেহের মামুন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল বাছেদ বলেছেন, দুই স্তরের বিশেষ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ বছর পালিত হবে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসব।
সোমবার বিকেলে মুকসুদপুর থানার আয়োজনে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এস আই সুকান্ত বাউলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চন্দ্র মন্ডল উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উল্লেখ্য-এ বছর মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন এবং একটি পৌরসভাসহ মোট ২৯৮টি মণ্ডপে পূজা উদযাপিত হবে।

পূর্ববর্তী নিবন্ধশাপলা প্রতীক থেকে সরছি না, এনসিপি ১৫০ আসন পাবে: পাটওয়ারী
পরবর্তী নিবন্ধ২১ দিনে প্রবাসী আয় এলো ২৪ হাজার ৭৭৮ কোটি টাকা