কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

জেলা প্রতিনিধি

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে শহরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। দুপুর ১টার দিকে নেতারা কক্সবাজারে পৌঁছান। এর মধ্যে একটি হোটেলে উঠেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া রিংরোড, টার্মিনাল, কলাতলীসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার সহায়তাই ওএইচসিএইচআর মিশন কার্যালয়ের মূল লক্ষ্য
পরবর্তী নিবন্ধভারত-পাকিস্তান সংঘাতে ৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প