এসবিএসি ব্যাংকের পর্ষদ সভা উদযাপন


নিজস্ব প্রতিবেদক:
এসবিএসি ব্যাংক পিএলসির ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে কেক কেটে উদযাপন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান।

আজ সোমবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন, পরিচালক হাফিজুর রহমান বাবু, মোহাম্মদ আইয়ুব, মুশফিকুর রহমান, মোহাম্মদ মাহবুবুর রহমান, একেএম দেলাওয়ার হোসাইন এফসিএমএ, মেজর জেনারেল (অব.) শহিদুল হক পিএসসি, ইমরুল আনোয়ার ও মেজর (অব.) আবু ফাতেহ মোঃ বশিরুর রহমান।

স্বতন্ত্র পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মকবুল হোসাইন ভুঁইয়া, প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ ও মোঃ আবু সায়েম এফসিএ।

এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মোঃ রবিউল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে রেজাউল করিম নামে এক ভুয়া ডাক্তার ৩ মাসের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬