এনবিআর কর্মকর্তাদের ফের কলমবিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে সোমবার (২৩ জুন) থেকে ফের কলমবিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল রোববার (২২ জুন) বাজেট পাসের কার্যক্রম রয়েছে। এ জন্য আগামী সোমবার (২৩ জুন) ঢাকার সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্ব-স্ব দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করবেন।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি হামলায় ইরানে নিহত ৪৩০
পরবর্তী নিবন্ধকালোটাকা সাদা করার সুবিধা তুলে দেওয়া হবে: পরিকল্পনা উপদেষ্টা