উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ (সোমবার) দুপুরের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এটি বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধ১০ দিনের মধ্যে সব বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে : আলী রীয়াজ
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলন