ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের এজিএম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা, মানিকগঞ্জ, রংপুর, ফরিদপুর, ঝিনাইদহ,
দিনাজপুর, নওগাঁ, মাদারীপুর ও ময়মনসিংহ লি:-এর বার্ষিক সাধারণ সভা (এজএিম) অনুষ্ঠিত
হয়েছে।

সোমবার ( ১৬ র্মাচ) ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের
পরিচালক মো: আব্দুল জলিল, ইসলামি ব্যাংক ফাউন্ডশেনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং
ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের পরিচালক মো. খুরশীদ ওয়াহাব, ইসলামি ব্যাংক
কমিউনিটি হাসপাতালসমূহরে পরিচালক প্রফেসর ড. এম. মাসুদ রহমান, মো. আব্দুস সালাম,
এফসিএ, এফসিএস, ও ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসলামি ব্যাংক
কমিউনিটি হাসপাতালসমূহের সিইও মোহাম্মদ আলী, আইবিএফ-এর জিএম মোঃ ফায়জুল
কবীরসহ স্থানীয় পরিচালকবৃন্দ এজিএমে উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামি
ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের সচিব অ্যাডভোকেট আফসার আলী শাহ।
এসময় ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালের কর্মকর্তা এবং হাসপাতালের
শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন। সভায় হাসপাতালসমূহের ২০২৪-২০২৫ এর আর্থিক বিবরনী উপস্থাপন, অনুমোদন ও লভ্যাংশ ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ
পরবর্তী নিবন্ধইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী