লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনে বন্দরশহর হোদেইদায় হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে ঝটিকা অভিযান চালিয়েছে ইয়েমেনের সরকারি সশস্ত্র বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (এনআরএফ)। এতে ১৪ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।
গত কাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (এনআরএফ)। বিবৃতিতে বলা হয়েছে, হোদেইদা শহরে হুথিদের ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পরিচালিত অভিযানে নিহত হয়েছে এএই ১৪ জন।
সরকারি বাহিনীর এ অভিযান নিয়ে হুথি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হুথি বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করতে মঙ্গলবার হোদেইদায় ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল রেজিস্ট্যান্স কাউন্সিল। সেই নির্দেশের ভিত্তিতেই পরিচালনা করা হয়েছে এ অভিযান।


