দেলোয়ার হোসেন, (মুকসুদপুর) গোপালগঞ্জ

গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি জাতীয়
নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম
বলেছেন,“আমি নেতা হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আপনাদের সুখে-দুঃখে
সবসময় পাশে থাকতে চাই।
”রবিবার (১১ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর পৌরসভার কমলাপুর
পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার,
মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া
আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন এ দেশের গণতান্ত্রিক
আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন
চালিয়ে যাবে। তাঁর আত্মত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণার
উৎস হয়ে থাকবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস
সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি
মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির
সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদল কেন্দ্রীয়
নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ।


