জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর রায় ঘোষণা করেন।
গত ১ অক্টোবর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।মামলাটিতে বাদী ও তদন্ত কর্মকর্তা জাকির হোসেনসহ দুদকের ১১ সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দিয়েছেন।গত ১৩ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সেদিন সাক্ষ্য দেন দুদকের উপসহকারী পরিচালক ও মামলার বাদী জাকির হোসেন।


