স্পোর্টস ডেস্ক
আবারও চোটে পড়লেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা এডার মিলিতাও। এই চোটই এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় ফুটবল দল দু’পক্ষের জন্যই। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার অস্ত্রোপচার করাতে পারেন, তেমনটা হলে আসন্ন ফিফা বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কা প্রবল হয়ে দেখা দিলো ব্রাজিলের এই ডিফেন্ডারের জন্য।
স্প্যানিশ লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন মিলিতাও। পরে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম পরীক্ষার পর নিশ্চিত করে, তার বাম পায়ের বাইসেপস ফেমোরিস মাংসপেশিতে চোট লেগেছে। এই ধরনের চোট সাধারণত দ্রুত সেরে উঠলেও পুনরায় ইনজুরির ঝুঁকি থাকে অনেক বেশি।
বর্তমানে মিলিতাও তার চিকিৎসা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করছেন। যদি তিনি অস্ত্রোপচার না করান, তাহলে প্রায় পাঁচ সপ্তাহের মধ্যে মাঠে ফেরার সম্ভাবনা আছে। তবে এ পথে ঝুঁকিটা বড়- চোট আবার ফিরে আসার সম্ভাবনা থেকে যায়।
অন্যদিকে, যদি অস্ত্রোপচার করানো হয়, তাহলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সে ক্ষেত্রে তার সেরে উঠতে চার থেকে পাঁচ মাস পর্যন্ত সময় লাগতে পারে, যা তাকে বিশ্বকাপ থেকে প্রায় নিশ্চিতভাবেই ছিটকে দেবে। তবে এতে ভবিষ্যতে চোট পুনরাবৃত্তির ঝুঁকি অনেকটাই কমে যাবে।
এ পরিস্থিতিতে ব্রাজিল দল বড় ধাক্কার মুখে পড়তে পারে, কারণ মিলিতাও তাদের রক্ষণভাগের অন্যতম ভরসা। সামনে বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টকে সামনে রেখে তার ফিটনেস এখন বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে রিয়াল মাদ্রিদের আরেক তারকা কিলিয়ান এমবাপেকে নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন তিনি। প্রাথমিক পরীক্ষায় অতিরিক্ত চাপজনিত সমস্যা (ওভারলোড) ধরা পড়েছে। সোমবার দলের অনুশীলনে ফেরার পর তার এমআরআই স্ক্যান করা হবে, তখনই বোঝা যাবে চোটের প্রকৃতি কতটা গুরুতর।
সব মিলিয়ে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে ইনজুরি সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ, আর বিশ্বকাপের আগে ব্রাজিল দলও পড়েছে দুশ্চিন্তায়। নেইমার, রাফিনহা, রদ্রিগো, এস্তেভাওয়ের পর এবার ইনজুরিতে মিলিতাও। ব্রাজিল দলটাই যেন এখন হাসপাতালে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, মিলিতাও কোন পথ বেছে নেন- দ্রুত ফেরা, নাকি দীর্ঘমেয়াদি নিরাপত


