আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২০১৮ সালে ভারতের দেরাদুনে বাংলাদেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ করেছিল আফগানিস্তান। ৫ বছর পর বাংলাদেশও তাদের একই ফরম্যাটে হোয়াইটওয়াশ করে। তবে সিলেটে অনুষ্ঠিত সিরিজটি ছিল দুই ম্যাচের। এবার সাইফ হাসানের হাফসেঞ্চুরিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার রশিদ খানের দলকে ধবলধোলাই করল টাইগাররা।

আগেই দুই ম্যাচ জিতে জাকের আলি অনিকের দল সিরিজ নিশ্চিত করেছিল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ (রোববার) শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তোলে আফগানিস্তান। সেই লক্ষ্য তাড়ায় সাইফ-সোহানরা ১২ বল এবং ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নিলেন।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ধীরস্থির। ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে আউট হলেও অপরপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পাওয়ারপ্লেতে সাইফের ছক্কায় ম্যাচের গতি বাড়ে। তানজিদ ৩৩ রান করে আউট হওয়ার পর জাকের আলী ও সাইফ দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।

ইনিংসের শেষদিকে সাইফের ব্যাটে আসে ফিফটি, যেটি তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। আহমেদজাইয়ের ওভারে একাই নেন ১৫ রান, যার একটি ছক্কা গ্যালারির ছাদে গিয়ে পড়ে, সেই ছক্কাই তাকে নিয়ে যায় ৫০ রানের মাইলফলকে। শেষদিকে নুরুল হাসানের ছক্কায় সহজ জয় পায় বাংলাদেশ।

আগে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে তোলে ১৪৩ রান। দলের হয়ে দারউইশ রাসুলি ৩২, সেদিকউল্লাহ আতাল ২৮ ও মুজিব উর রেহমান অপরাজিত ২৩ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সাইফউদ্দিন নেন ৩ উইকেট, নাসুম ও তানজিম নেন ২টি করে।

এই জয়ে ২০১৮ সালের দেরাদুনে পাওয়া ধবলধোলাইয়ের প্রতিশোধও নিল বাংলাদেশ। সেবার পূর্ণশক্তির দল নিয়ে আফগানদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল দলটা। এরপর ২০২৩ সালে ২-০ ব্যবধানে রশিদ খানদের সিরিজ হারানো গিয়েছিল বটে, কিন্তু ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের শোধটা তোলা হয়নি। অধরা সে

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র সমর্পণে রাজি ফিলিস্তিনি গোষ্ঠী
পরবর্তী নিবন্ধশেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী