আজ থেকে উত্তরাঞ্চলে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে উত্তরাঞ্চলে নির্বাচনি প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তিনদিনের এই প্রচারণা শুরু করতে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। দুপুর ২টায় রাজশাহী মাদরাসা মাঠে নির্বাচনি সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এরপর বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিম মাঠে ও রাত সাড়ে ৭টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন।

বিএনপি চেয়ারম্যানের তিনদিনের কর্মসূচির মধ্যে আছে ৩০ জানুয়ারি বিকেল ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে, ৩১ জানুয়ারি দুপুর ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভা।

সফরকালে দুদিন বগুড়ায় হোটেল নাজে রাতযাপন করবেন বিএনপি চেয়ারম্যান।

পূর্ববর্তী নিবন্ধ রেজাউল হত্যার বিচারে গড়িমসি জাতি বরদাশত করবে না: ডা. শফিকুর রহমান
পরবর্তী নিবন্ধশেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত