৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে গোল নরওয়ের

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ২৮ বছর পর খেলার সুযোগ পেয়েছে নরওয়ে। গ্রুপপর্বে দুই ম্যাচ জিতে রানারআপ হয়ে নকআউট রাউন্ডে উঠে আরলিং হালান্ডের দল। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দারুণ খেলে গোল আদায় করে নেয় তারা।

তবে নরওয়ের গোলের দিনে হালান্ড, ওডেগার্ড বা সরলথ নয়, পুরো আলো কেড়ে নিয়েছেন এন্তনিও নুসা। ডান পায়ের বাঁকানো শটে দারুণ গোল করেছেন। নরওয়ের জার্সিতে এটা তার নবম গোল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে।

এই গোলের ফলে নকআউটে দীর্ঘদিন পর গোলখরা কাটালো নরওয়ে। ১৯৩৮ সালের পর এই প্রথম নকআউট রাউন্ডে তারা কোনো গোল করতে পারলো। শেষবার ৮৮ বছর আগে ইতালির বিপক্ষে রাউন্ড অব ১৬ ম্যাচে ব্রাস্টাড গোল করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট
পরবর্তী নিবন্ধমেসির বিশ্বরেকর্ড ছুঁতে আর মাত্র এক গোল দরকার এমবাপের