৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র

নিজস্ব প্রতিবেদক

আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার।

শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই ঘোষণাপত্র উপস্থাপন হবে ৫ আগস্ট: প্রেস সচিব
পরবর্তী নিবন্ধসংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই: আমীর খসরু