৪৮তম বিসিএস থেকে নিয়োগ পেলেন আরও ১৮৪ জন

নিজস্ব প্রতিবেদক

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ১৮৪ জনকে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রার্থীদের সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হলো।

তাদের আগামী ৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদানের অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ২২ জানুয়ারি তিন হাজার ২৬৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত বছরের ২০ জুলাই ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এতে মোট পাঁচ হাজার ২০৬ জন উত্তীর্ণ হন। পরীক্ষায় সহকারী সার্জন পদে চার হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন।
১১ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাম উপসর্গ নিয়ে আরও ৫ জানের মৃত্যু
পরবর্তী নিবন্ধগুম হওয়া ২৫০ জন ফিরে আসেননি, তদন্তে মিলেছে সত্যতা