জেলা প্রতিনিধি
বিএনপি ক্ষমতায় গেলে সীমান্ত হত্যা বন্ধ, ন্যায্য পানির হিস্যা ও পার্শ্ববর্তী দেশের দাদাগিরি বন্ধে গুরুত্ব দেওয়া হবে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করেছিল ভারত। সে হিসাবে এ দেশকে তাদের ভালো কিছু দেওয়ার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত ১৭ বছর শেখ হাসিনার আমলে তারা কিছু দেয়নি বরং নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতুর রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন আনা বা প্রয়াত ভাই ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব নয়।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন। পরে তিনি জনসভায় যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।


