১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছে পপুলার২৪নিউজ ডটকম

ফিরোজ মিয়া:

১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছে পপুলার২৪নিউজ ডটকম। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সকল পাঠক, সাংবাদিক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

বিগত ১৩ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গণমাধ্যমে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করেছে পোর্টালটি। এই দীর্ঘ পথচলায় দেশের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সঠিক তথ্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসা অর্জন করেছে তারা। ভবিষ্যতেও পপুলার২৪নিউজ ডটকম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

বিশ্বায়নের এ যুগে সততা ও নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করে পপুলার২৪নিউজ ডটকম ১৪তম বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এ পথচলায় গণমানুষের আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে জনপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টাল। বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যমের ইতিহাসে পপুলার২৪নিউজ ডটকম একটি স্বতন্ত্র ও সুপরিচিত নাম। প্রতিনিয়ত বাড়ছে এর পাঠকসংখ্যা। ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে পাঠক, শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনদের শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হয়েছে পোর্টালটি।

বুধবার (২৯ জুলাই ২০২৬) নানা আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা পপুলার২৪নিউজ ডটকমের কার্যালয়ে এসে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পপুলার২৪নিউজ ডটকমের সম্পাদক মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক আতিক রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) প্রেসিডেন্ট পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এম ইউসুফ আলী, জেনিথ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক ও পপুলার২৪নিউজ ডটকমের উপদেষ্টা সম্পাদক আলমগীর ফিরোজ, রূপালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনিসুর রহমান, এবং এজিএম এহতেশামুজ্জামান আসিফ। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এর পক্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি ফুলের শুভেচ্ছা জানান।


অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, “দীর্ঘ ১৩ বছর সময় ধরে প্রতিষ্ঠানটি সফলভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ফলে এটি গণমানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতেও পোর্টালটি তার গ্রহণযোগ্যতা ধরে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এমনটাই প্রত্যাশা।

জেনিথ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান বলেন, “বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যমে পপুলার২৪নিউজ ডটকম একটি অনন্য অবস্থান তৈরি করেছে। আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অটুট রাখবে বলে আমি বিশ্বাস করি।”

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক ও পপুলার২৪নিউজ ডটকমের উপদেষ্টা সম্পাদক আলমগীর ফিরোজ বলেন, “গত ১৩ বছর ধরে পপুলার২৪নিউজ ডটকম অত্যন্ত গৌরবের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।”

তিনি আরও বলেন, “পপুলার২৪নিউজ ডটকম এখন গণমানুষের একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এটি মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই বিশ্বাস ও গ্রহণযোগ্যতা অক্ষুন্ন থাকবে বলে আশা করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহাঙ্গীর আলম, প্রিন্সিপাল অফিসার ইকবাল হোসেনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা। এছাড়া গ্লোব ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার কুদ্দুস মিয়া, পপুলার২৪নিউজ ডটকমের নিউজ এডিটর ফিরোজ মিয়া, ব্যবস্থাপনা সম্পাদক রিয়াজুল ইসলাম রিপন মার্কেটিং ম্যানেজার হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক ও রোকনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ হাওলাদার, ইকবাল, হানিফ সাফিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

এ ছাড়া জেনিথ লাইফ ইন্স্যুরেন্স, ওয়ালটন, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, বাংলাদেশ কৃষি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, পূবালী ব্যাংকসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান পপুলার২৪নিউজ ডটকমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

শুভেচ্ছাবার্তায় তারা বলেন, পপুলার২৪নিউজ ডটকমের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে পোর্টালটিকে দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমে পরিণত করবেন—এটাই তাদের প্রত্যাশা। তারা আরও বলেন, ‘সবার আগে সত্য ও সাহসী সংবাদ’—এই স্লোগানের মর্যাদা রক্ষা করে পোর্টালটি ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে এই পরিচিতি দেশ-বিদেশে আরও বিস্তৃত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ইন্টারনেট ব্যবহারের প্রসারের ফলে অনলাইন সংবাদমাধ্যমের প্রতি মানুষের আগ্রহ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। পাঠকপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও তারা সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক রেজাউল করিম রেজার বড় ভাইয়ের দাফন সম্পন্ন : বিএমএসএফ’র শোক