নিজস্ব প্রতিবেদক:

বিশ্বায়নের যুগে সততা ও নিষ্ঠার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পপুলার টোয়েন্টিফোর নিউজ ডটকম ১৩তম বছরে পদার্পন করেছে। দীর্ঘ এই পথচলায় গণমানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে জনপ্রিয় এই নিউজ পোর্টালটি। বাংলাদেশের ইন্টারনেট সংবাদপত্রের ইতিহাসে পপুলার টোয়েন্টিফোর নিউজ এক অনন্য নাম । প্রতিদিনই বাড়ছে এই পত্রিকার পাঠক সংখ্যা। ১৩তম বর্ষে পদার্পণ করায় পাঠকের ভালবাসা ও বিশিষ্টজনদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছে পাঠকপ্রিয় এই নিউজ পোর্টালটি।

২৯ অক্টোবার ২০২৫ রোজ বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে ও কেক কেটে ১৩তম বর্ষে পদার্পণের অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ পপুলার২৪নিউজ ডট কম-এর অফিসে এসে অভিনন্দন জানান।

পপুলার২৪নিউজ ডট কম-এর সম্পাদক মো: মাসুদ মিয়ার সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক আতিক রহমানের সঞ্চালনায় ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, জেনিথ লাইফ ইন্সুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. নুরুজ্জামান, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির সিনিয়র উপ ব্যাবস্থাপনা পরিচালক ও পপুলার২৪নিউজ ডটকমের উপদেষ্টা সম্পাদক আলমগীর ফিরোজ, রুপালী ব্যাংক পিএলসির ডিজিএম মোঃ আনিসুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উপ সম্পাদক রাজু আহমেদ এবং সারাবাংলা ডট নেটের হেড অব নিউজ গোলাম সামদানী ।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এই মিলনমেলায় যোগ দিয়ে বলেন, ”দীর্ঘ এক যুগ ধরে এ প্রতিষ্ঠানটি সফলভাবে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ফলে এটি গণমানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি তার গ্রহণযোগ্যতা ধরে রেখে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এমনটাই প্রত্যাশা রাখছি।

জেনিথ লাইফ ইন্সুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. নুরুজ্জামান এ মিলনমেলায় যোগ দিয়ে বলেন, অনলাইন পত্রিকার ইতিহাসে পপুলার নিউজ একটি অনন্য জায়গা দখল করে আছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা ধরে রাখতে সক্ষম হবে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক ও পপুলার২৪নিউজের উপদেষ্টা সম্পাদক আলমগীর ফিরোজ বলেন, পপুলার২৪নিউজ গত একযুগ ধরে অত্যান্ত গৌরবের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। অসীম সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করে সমাজে অনন্য অবদান রাখছে পপুলার২৪নিউজ।

ফিরোজ আরও বলেন, পপুলার২৪নিউজ এখন গনমানুষের আনলাইন পোর্টাল দীর্ঘ একযুগ ধরে সফলভাবে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ফলে এটি গণমানুষের বিশ্বাসযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। প্রত্যাশা করছি, আগামী দিনগুলোতেও পত্রিকাটি তার গ্রহণযোগ্যতা ধরে রাখবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহাঙ্গীর আলম, প্রিন্সিপাল অফিসার ইকবাল হোসেনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা। এছাড়াও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি, গ্লোব ফার্মাসিটিক্যাল এরিয়া ম্যানেজার কুদ্দুস মিয়া, পপুলার২৪নিউজের নিউজ এডিটর ফিরোজ মিয়া, র্মাকেটিং ম্যানেজার হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক ও রোকপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনুপ হাওলাদার এছাড়াও ডাঃ রিয়াজুল ইসলাম রিপন, ইকবাল ও হানিফ সাফিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে উৎসবমুখর করেছেন।

এছাড়াও পপুলার২৪নিউকে শুভেচ্ছায় সিক্ত করেছে জেনিথ লাইফ ইন্স্যুরেন্স, ওয়ালটন, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ, এই তালিকায় আরো ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক ও দেশের প্রথম শ্রেণির অসংখ্য করপোরেট প্রতিষ্ঠান।

তাদের শুভেচ্ছা বানীতে নিউজ পোর্টালের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে পোর্টালটি দেশের শীর্ষস্থানে নিয়ে যেতে আরও পরিশ্রম ও সততার সাথে কাজ করার আহবান জানান। তারা বলেন, অনলাইন নিউজ পোর্টালটি ইতোমধ্যে তার স্ল্গোানের সম্মান ধরে রাখতে সক্ষম হয়েছে। সবার আগে সত্য ও সাহসী নিউজের মাধ্যমে অনলাইনটির পরিচিতি বিশ্বব্যাপী আরও বিস্তার লাভ করবে বলে আমরা বিশ্বাস করি।
কেননা ইন্টারনেট ব্যবহার মানুষের কাছে সহজলভ্য হওয়াতে অনলাইন পত্রিকার দিকেই মানুষের আগ্রহ বেড়েই চলছে। পাঠকপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালটি আরও সামনের দিকে এগিয়ে নিতে সবসময় পাশে থাকারও আশ্বাস দেন তারা।


