হেড-লাবুশেনের স্ট্যাম্প উড়িয়ে দিলেন শরিফুল

স্পোর্টস ডেস্ক

এবাদত হোসেনকে বাদ দিয়ে শরিফুল ইসলামকে কেন একাদশে নেওয়া হলো, তা দারুণভাবে বুঝিয়ে দিচ্ছেন এই বাঁ-হাতি পেস বোলার। মাত্র ৬৪ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করছেন বাংলাদেশের পেসাররা।

বিশেষ করে তৃতীয় বোলার হিসেবে বোলিংয়ে এসেই নিজের প্রথম ওভারে দুই অস্ট্রেলিয়ান ব্যাটারকে বোল্ড করেছেন শরিফুল ইসলাম। ফিরিয়ে দিয়েছেন ট্রাভিস হেড এবং মার্নাস লাবুশেনকে।

এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১। ১ রান নিয়ে ব্যাট করছেন স্টিভেন স্মিথ। এখনও রানের খাতা খোলেননি ক্যামেরন গ্রিন।

ডারউইন টেস্টে জ্যাক ওয়েদারাল্ড ভালো ব্যাটিং করেননি। যে কারণে ১০ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরিয়ে আনা হয় ম্যাট রেনশকে। ম্যাকাইয়ে বাংলাদেশের ব্যাটিংকে ধুমড়ে-মুচড়ে দিয়ে ৬৪ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করেনি অস্ট্রেলিয়াও।

দলীয় ২২ রানের মাথায় স্বাগতিকদের প্রথম উইকেট তুলে নিলেন টাইগার বোলাররা। ম্যাট রেনশকেই ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারের শেষ বলে তাসকিনের বলে ব্যাটের প্রান্ত ছুঁয়ে ক্যাচ চলে যায় থার্ড স্লিপে তানজিদ তামিমের হাতে। অনায়াসেই বলটি ধরে ফেলেন তামিম। ১০ বল খেলে ব্যক্তিগত ৮ রানে আউট হয়ে যান ম্যাট রেনশ।

নিজের ওভারের দ্বিতীয় বলেই ইনসুইঙ্গার বলটি হেডের উরুর সাথে লেগে গিয়ে আঘাত করে স্ট্যাম্পে। ওভারের পঞ্চম বলে লাবুশেন বুঝতেই পারেননি বল কোনদিকে যাচ্ছে। কিন্তু পরে দেখে স্ট্যাম্প উপড়ে গেছে। ট্রাভিস হেড ২২ রান করলেও লাবুশেন করেন মাত্র ৪ রান।

পূর্ববর্তী নিবন্ধভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
পরবর্তী নিবন্ধনতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন