হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, মোট মৃত্যু ৯৭৯

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের প্রাদুর্ভাব কমছেই না। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায়ও সারাদেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১২৩১ শিশু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৮০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ শিশু। অর্থাৎ, এসময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৯ শিশু মারা গেছে।

পূর্ববর্তী নিবন্ধম্যানেজিং কমিটি নয়, এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগ
পরবর্তী নিবন্ধদীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান