হাতধলানী গ্রামের বিশিষ্ট মুরব্বি সুন্দর আলী আর নেই

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধলানী গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সালিশ ব্যক্তিত্ব মো. সুন্দর আলী আর নেই।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মো. সুন্দর আলী হাতধলানী গ্রামের একজন সম্মানিত মুরব্বি হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে তিনি সালিশ-নিষ্পত্তি ও সামাজিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের নামাজে জানাজা শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হাতধলানী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জানাজায় ধর্মপ্রাণ মুসল্লিসহ আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন পরিবারের সদস্যরা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধজ্বালানি সংকট নিরসন দাবির লংমার্চেও এক লাখ লিটার তেল খরচ করবে বিরোধীদল