হরমুজ প্রণালীতে থাই জাহাজে হামলা: ২০ ক্রু উদ্ধার, নিখোঁজ ৩

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় থাইল্যান্ডের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডের নৌবাহিনী।

রয়্যাল থাই নেভির এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে ২৩ জন থাই ক্রু ছিলেন।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানের নৌবাহিনী ইতোমধ্যে ২০ জন ক্রুকে উদ্ধার করেছে। বাকি তিনজনকে উদ্ধারের কাজ চলছে।

থাই নৌবাহিনী জানায়, তারা বেলা ১১টার দিকে এ ঘটনার প্রাথমিক তথ্য পায়। তবে সেখানে নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করা হয়নি। সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর থেকে রওনা হওয়ার কয়েক ঘণ্টা পর জাহাজটি আক্রান্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র: বিবিসি

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর জরিমানা