স্বামী-সন্তান কানাডায়, বাসায় পড়েছিল নারীর গলিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীর বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মারা গেছেন। জানা গেছে, তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী।

আজ (বৃহস্পতিবার) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ।

তিনি জানান, বুধবার আমরা খবর পেয়ে পল্লবী থানার সেকশন ৬ এলাকার ১০ নাম্বার রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। তার মরদেহ অর্ধ-গলিত অবস্থায় ছিল। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তার স্বামী মমিনুল হক ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহ থাকায় বাবার পৈত্রিক ফ্লাটে থাকতেন মৃত সেলিনা আফরোজা। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন এবং ওই বাসার একটি ফ্লাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া ওই ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন যাবত তিনি একাই থাকতেন। তার আরেক বোন চার তলায় থাকতেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে মৃত সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের সর্বশেষ কথা হয়। এরপর আর তার কারও সঙ্গে যোগাযোগ হয়নি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকে কলম বিরতির নির্দেশনা নেই, গ্রাহকসেবা বন্ধ করলে ব্যবস্থা: ভারপ্রাপ্ত এমডি
পরবর্তী নিবন্ধবিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, তিন কমিশনার নাহিদ-তারিক-তানভীর