সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে দেশটির রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। পালটা হামলা ও সংঘাতের ঘটনায় সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। খবর আল জাজিরার

বুধবার (২৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। হামলায় কী ধরনের অস্ত্র বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে জোটটি।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে একটি হুথি ড্রোন শনাক্ত করে সেটি ধ্বংস করেছে তাদের বাহিনী। ড্রোনটি ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক মানুষ আহত হননি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা