সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে এক লাখ ৮৯ হাজার ৬২২ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধএনবিআরের ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ