সিনেট ও প্রতিনিধি পরিষদ– দুই কক্ষেরই নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

আন্র্জাতিক ডেস্ক

রিপাবলিকানদের কাছ দল থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা।ইতোমধ্যে টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, আইওভা, ওহাইও এবং কানসাসে রিপাবলিকানদের দখলে থাকা আসনগুলো নিজেদের দখলে নিয়ে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা।

এই মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫টি আসনেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যেকোনো দলের অন্তত ২১৮টি আসনের প্রয়োজন।অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) দেওয়া ভোটের ফল অনুযায়ী, ডেমোক্র্যাটরা এ পর্যন্ত রিপাবলিকানদের দখলে থাকা সাতটি আসনে জয় তুলে নিয়েছে।

তারা কেনটাকির ৬ নম্বর ডিস্ট্রিক্ট, নর্থ ক্যারোলিনার ১১ নম্বর ডিস্ট্রিক্ট, নিউ জার্সির ৭ নম্বর ডিস্ট্রিক্ট, ওহাইওর ১৫ নম্বর ডিস্ট্রিক্ট এবং পেনসিলভানিয়ার ৭, ৮ ও ১০ নম্বর ডিস্ট্রিক্টে জয় পেয়ে আসনগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে
পরবর্তী নিবন্ধশ্রমিক অসন্তোষ : শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন