সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা আজ

নিজস্ব প্রতিবেদক

সরকারি-বেসরকারি সব অফিস আজ শনিবার খোলা থাকছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ করে দিতে আগামী ২২ অক্টোবরও ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি অফিস, ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা থাকবে।

এ বিষয়ে গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে। ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

আজ শনিবার ব্যাংক খোলা
এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

খোলা থাকায় শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করবেন চাকরিজীবীরা। সচিবালয়সহ সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করবেন। এছাড়া ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা থাকবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। ২২ অক্টোবর অফিস খোলা ছিল।

পূর্ববর্তী নিবন্ধসামরিক শক্তিতে নিরাপত্তা নয়, ইসরায়েলকে ওবামার সতর্কবার্তা
পরবর্তী নিবন্ধঢাকার আকাশ আজ মেঘলা থাকবে