সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে এ সাক্ষাতে অংশ নেবেন।

পূর্ববর্তী নিবন্ধএনআরবিসি ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধ৪৫ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়েছে