শেখ হাসিনা ইস্যু এড়িয়ে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি। তিনি বলেছেন, পরবর্তী ব্রিফিংয়ে শেখ হাসিনা সংক্রান্ত প্রশ্নের জবাব দেবেন।

রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্বে এক সাংবাদিক শেখ হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দিল্লির সঙ্গে ঢাকার যোগাযোগ সম্পর্কে জানতে চান।

জবাবে হুমায়ুন কবির বলেন, ওইটা পরের ব্রিফিংয়ে। আজকে যে বিষয় আছে ওইটাতে থাকি।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। বর্তমানে দেশের রাজনীতিতে শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে বেশ আলোচনা চলছে।

সরকার বলছে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার