শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

শুক্রবার (৯ অক্টোবর) নেওয়া এ পদক্ষেপে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিরোধ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, মার্কিন নাগরিকদের বিচার করার সুযোগ আইসিসিকে দেওয়া হবে না। আদালটির সঙ্গে লেনদেন বন্ধ করে এর সম্পদ ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা সংকুচিত করা হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে আদালতের তদন্তের বিরোধিতা করে আসছে ওয়াশিংটন।
২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসির সদস্যরাষ্ট্র ১২৫টি।

ইউরোপীয় ইউনিয়নের সব দেশসহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ আদালটির সদস্য।

সম্ভাব্য নিষেধাজ্ঞা মোকাবিলায় আইসিসি বিকল্প সফটওয়্যার, ব্যাংকিং ও স্বাস্থ্যবীমা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

নিষেধাজ্ঞার প্রভাব থেকে সদস্যদেশগুলোকে সুরক্ষা দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে আদালতটি।
এদিকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও সাবেক বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে তার নাম ঘোষণা করে নরওয়েজীয় নোবেল কমিটি।

পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি জানায়, আন্তর্জাতিক আইন ও বিচারব্যবস্থা যখন রাজনৈতিক আক্রমণের মুখে, তখন যুদ্ধাপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে এ পুরস্কার বিশেষ তাৎপর্য বহন করে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পরবর্তী নিবন্ধআশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট