নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি :

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সংরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইডিই বাংলাদেশ এর সহযোগিতায় র্যালি পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা সোহেল আহমদের পরিচালনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আনিসুর রহমান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, এনজিও সংস্থা আরপিডব্লিউএস এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের অফিস সহকারী এনামুল হক, এনজিও প্রতিনিধি মুরাদ হোসেন, নারী নেতৃ আমেনা বেগম, আলেয়া বেগম, শিবলী বেগম।


