এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে দুর্দান্ত বোলিং করে মাত্র ২১ রানে ৪ উইকেট তুলে নিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি টাইগাররা।মাঝের ওভারে বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতায় ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে। জবাবে বাংলাদেশ ১০২ রানে থেমে যায়।
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান ৬ বলে কোনো রান না করে ফেরেন।এরপর তানজিদ হাসান ২ বলে শূন্য ও অধিনায়ক লিটন দাস ১ বলে শূন্য রানে আউট হলে দ্রুতই চাপে পড়ে দল।তবে পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।


