রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত

জেলা প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত কর্মীর নাম আলমগীর ওরফে আলম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

ওসি মনিরুল বলেন, ‘একটা হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। আমরা মাঠে অভিযানে আছি।’

পুলিশের এ কর্মকর্তা জানান, আলমগীর প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এ বিষয়ে পুলিশ পরে বিস্তারিত জানাবে।

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা শেষ, মধ্যরাতে মাছ ধরতে নামবেন জেলেরা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন: শফিকুল আলম