রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শন করতে রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি সামরিক বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।এখান প্রধানমন্ত্রী বুলেটপ্রুফ বাসে রংপুর যান।

সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখার সময় প্রধানমন্ত্রী সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জে পথসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হন তিনি। প্রধানমন্ত্রী রংপুর ছাড়াও রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু।

পূর্ববর্তী নিবন্ধউত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
পরবর্তী নিবন্ধনাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪