রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়েসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় তিন দিন ধরে বাড়িটির গেটে তালা ঝুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে শনিবার (২২ আগস্ট) রাতে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ গিয়ে তালা ভেঙে বাড়ির ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)।গণপতি চক্রবর্তীর বাবার নাম হেমন্ত চক্রবর্তী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর কোতোয়ালি থানার মাছুয়াপাড়া মন্দিরের পাশে গণপতি চক্রবর্তীর বাড়ি।

পূর্ববর্তী নিবন্ধই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধটানা তৃতীয় ডাক লিটনের, ইনিংস হারের পথে বাংলাদেশ