যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় শান্তিচুক্তি হুমকির মুখে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় দুই দেশের মধ্যকার ভঙ্গুর অন্তর্বর্তী শান্তিচুক্তি আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে এমন সামরিক পদক্ষেপ নেওয়া হবে যাতে ‘ইরানের আর কোনো অস্তিত্বই থাকবে না’।

রোববার দক্ষিণ ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে তেহরান বাহরাইন ও কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনা পুরোপুরি স্থগিত করারও হুমকি দেয়।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, খুব শিগগির এমন সময় আসতে পারে যখন তিনি আলোচনার পথ ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে ‘সামরিকভাবে কাজ শেষ করতে’ নির্দেশ দেবেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘যদি তা-ই হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।’

যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি থাকা কুয়েত রোববার জানায়, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ