প্রচারিত সংবাদের প্রতিবাদে মুকসুদপুরেবি এনপির সংবাদ সম্মেলন

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)


গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে
একজন নিহত ও অন্তত ১০জন আহত হয়েছে যমুনা টেলিভিশনে প্রচারিত এমন সংবাদের
প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার
(২৪ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ
সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক তারিকুল ইসলাম রাজু। লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ২৩ ফেব্রুয়ারি যমুনা
টেলিভিশনে “গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই
গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত” শিরোনামে একটি বিভ্রান্তিকর ও
ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে মুকসুদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক
কোনো গ্রুপের মধ্যে এ ধরনের সংঘর্ষ, নিহত বা আহতের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি
করেন। তিনি আরও অভিযোগ করেন,একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির
ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য সরবরাহ করেছে, যার ভিত্তিতে সংবাদটি প্রচার করা
হয়েছে। এতে দলের সাংগঠনিক সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি
সৃষ্টি হযেছে।


তারিকুল ইসলাম রাজু বলেন,সংবাদ প্রচারের আগে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বক্তব্য নেওয়া হয়নি,
যা সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের পরিপন্থী। তিনি এ ধরনের মিথ্যা সংবাদ
প্রত্যাহার, সংশোধন ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময়
তিনি মুকসুদপুর উপজেলার সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,ভবিষ্যতে প্রকৃত
ঘটনা যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি এড়াতে হবে।
এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির
সভাপতি আব্দুল ছালাম খান,সহ-সভাপতি মহাসিন সরদার,মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি
আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের
আহবায়ক মেহেদী হাসান বিপ্লবসহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ
ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে জলবায়ু পরিবর্তন ও নদী ভাঙনে ভুমির অধিকার নিশ্চিত করণে মতবিনিময় সভা