মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রক্তচোষা জনি গ্রুপের নাটা ফয়সল ও শরীফ নামে দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে দুই দফায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ট্যাপের কৌশলগত চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে বিশিষ্ট সাংবাদিক অসিত গাইনকে সংবর্ধনা