মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তির দেশ ব্রাজিল। বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন দলও তারা। এবার আত্মঘাতী গোলে মেক্সিকোকে হারিয়ে প্যান আমেরিকান গেমসের ফাইনালে পা রেখেছে সেলেসাওরা।

বুধবার (১ নভেম্বর) উক্ত টুর্নামেন্টের সেমিফাইনালে মাঠে নামে ব্রাজিল, যেখানে ১-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। এদিন ম্যাচের একমাত্র গোলটি আসে আত্মঘাতী গোল হিসেবে। মেক্সিকোর ডিফেন্ডার টনি লিওনির আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই টুর্নামেন্টে নিজেদের রক্ষণভাগ অটুট রেখে একের পর এক ম্যাচে জয় তুলে নিচ্ছে ব্রাজিল। গ্রুপ পর্বের টানা তিন ম্যাচ জয়ের পর সেমিফাইনালেও দুর্দান্ত জয় পেয়েছে তারা। স্বর্ণ জয়ের লক্ষ্যে ফাইনালে চিলির বিপক্ষে লড়বে তারা।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন দলের এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত। এ জন্য প্যান আমেরিকান গেমসে অংশ নেয়া ব্রাজিলের সব সদস্যকে অভিনন্দন জানিয়েছে তারা। ফাইনালে তাদের প্রতি শুভ কামনা জানিয়ে স্বর্ণ জয়ের আশা সিবিএফের।

পূর্ববর্তী নিবন্ধবিএফইউজের প্রতিনিধি সম্মেলনে প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রধান বিচারপতির বাসায় ভাঙচুর: ফখরুলের জামিন আবেদন