দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর রুহের মাগফিরাত কামনায় মুকসুদপুর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলামের দায়িত্বে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মরহুমের সন্তান সামচুল আরেফিন মুক্তা, যুগ্ম সম্পাদক হোসাইন কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা, ত্রুীড়া সম্পাদক মো: বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নুসহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
উল্লেখ্য, মরহুম মো. আলিমুজ্জামান মুন্সী (৭২) মুকসুদপুর উপজেলার প্রভাকর্দী মরিচারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত্যুবরণ করেন। পরদিন ২৬ সেপ্টেম্বর শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।


