মুকসুদপুর থানায় নতুন ওসির যোগদান

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় যোগদান করেছেন ওসি মো. মাহমুদুর রহমান। গতকাল বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে মুকসুদপুর থানায় দায়িত্বভার গ্রহণ করেন।মুকসুদপুর থানায় যোগদানের আগে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন মাহমুদুর রহমান।

এর আগে সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও থানায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুকসুদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।

নবযোগদানকৃত ওসি মো. মাহমুদুর রহমানের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়।এর আগে গত ১৯ নভেম্বর দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।একই দিন জেলার কাশিয়ানী উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে ও বিএনপির কার্যালয়ে হামলা চালায় তারা।

পূর্ববর্তী নিবন্ধখেলাপী ঋণ আদায়ে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের ১২ হাজার কর্মকর্তা
পরবর্তী নিবন্ধআইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ