দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

জাতীয় ক্রীড়া পরিষদের ১০ মার্চ-২০২৬ এর ৩৪. ০৩.০০০০.০০৪.০১.০০০৫.২২-১৯৩ এর পত্রের আলোকে
৬এপ্রিল মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্বাক্ষরিত গোপালগঞ্জের মুকসুদপুর
উপজেলার উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির কে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়া বিদ
মো: সাইফুল ইসলাম পান্নুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা
হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন (১) মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল
মামুন,(২) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, (৩) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
সায়্যদ উদ্দিন আহম্মেদ, (৪) উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রাকিবুল হাসান শুভ এবং (৫)
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইউম।


